লোডশেডিংয়ের কারণে জেনারেটর এখন প্রায় সার্বক্ষণিক ব্যবহূত যন্ত্র। শিল্প-কারখানাগুলোয় উৎপাদনের প্রয়োজনেই জেনারেটর ব্যবহার করতে হয়। নগরের প্রায় প্রতিটি ছোট-বড় শিল্প-কারখানায় জেনারেটর নগরবাসীর জন্য নতুন এক যন্ত্রণার নাম। যেমন তার বাহারি শব্দ, তেমনি তার গরম হাওয়া। জেনারেটরের তাপমাত্রা স্বাভাবিক রাখতে ব্যবহূত হয় এক্সজস্ট ফ্যান। অনেক কারখানারই এক্সজস্ট ফ্যানের বাতাস বের হওয়ার নলগুলো রয়েছে চলমান রাস্তার দিকে মুখ করে, যার গরম হাওয়া অতিষ্ঠ করছে পথচারী ও যাত্রীদের। আর নল দিয়ে বের হওয়া ধোঁয়াও দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। জেনারেটরের উচ্চশব্দ নগরবাসীর ভোগান্তির অন্যতম কারণ। বিদ্যুৎ না থাকলে জেনারেটর চালানো নিয়ে নগরবাসীর কোনো অভিযোগ নেই। কিন্তু মাত্রাতিরিক্ত শব্দকে ফিল্টার, সাইলেন্সার অথবা অন্য কোনো মাধ্যমে কিছুটা সহনশীল পর্যায়ে রাখা হচ্ছে না কেন? সেই সঙ্গে এক্সজস্ট ফ্যানের বাতাস নিঃসরণের নলগুলো ঊর্ধ্বমুখী করে স্থাপনের মাধ্যমে নগরবাসীর কষ্ট লাঘবের লঘু ব্যবস্থা করা যায়। জেনারেটর ব্যবহারকারীরা কি ভেবে দেখবেন?সোহেল আনোয়ার অপু[email protected]