কারওয়ান বাজারে কার্বাইডযুক্ত ৩২৬৪ কেজি আম জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএসটিআইয়ের উদ্যোগে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ১০টি আমের আড়তে আজ রোববার অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ক্যালসিয়াম কার্বাইডযুক্ত আম সংরক্ষণ ও বিক্রয় করার অভিযোগে সোনার বাংলা বাণিজ্যালয় নামে একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক আ. হামিদকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ক্যালসিয়াম কারবাইডযুক্ত তিন হাজার ২৬৪ কেজি আম জব্দ করে আমিনবাজার ড্যাম্পিং এলাকায় ধ্বংস করা হয়েছে।তবে বিএসটিআইয়ের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানকালে অন্য নয়টি প্রতিষ্ঠানের সংরক্ষিত আমে ক্যালসিয়াম কারবাইড পাওয়া যায়নি।নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিনের নেতৃত্বে জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও র‌্যাব-২-এর সহায়তায় এ অভিযান পরিচালিত হয়।বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন অধ্যাদেশ ১৯৮৫ এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট’ ২০০৩, বাংলাদেশ পিওর ফুড অর্ডিন্যান্স, ১৯৫৯ এবং দ্য বাংলাদেশ পিওর ফুড (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্টের ক্ষমতাবলে এ অভিযান চালানো হয়।