কারওয়ান বাজারে ডিসিসির জায়গায় দোকান নির্মাণ অবৈধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারওয়ান বাজারে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) কার পার্কিংয়ের জায়গায় দোকান নির্মাণের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। সেখানে এরই মধ্যে দোকান নির্মাণ হয়ে থাকলে তা ৬০ দিনের মধ্যে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন।ডিসিসির সচিব, প্রধান ভূমি কর্মকর্তা, প্রধান প্রকৌশলীসহ বিবাদীদের ওই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়।আজ বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী এবং বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল মঞ্জুর করে এ রায় দেন। এ রায় দেন।মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের করা রিটের পরিপ্রেক্ষিতে ২০১০ সালে ১২ এপ্রিল হাইকোর্ট রুল জারি করেন। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে আদালত আজ এ রায় দেন।আদালতে রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন শুনানি করেন।