কারওয়ান বাজারে তিনটি ককটেলের বিস্ফোরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কারওয়ান বাজার এলাকায় আজ শনিবার সন্ধ্যায় তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক ব্যক্তি সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাঁর নাম-ঠিকানা পাওয়া যায়নি। স্থানীয় সূত্র জানায়, আজ সন্ধ্যা ছয়টার দিকে কারওয়ান বাজার এলাকায় অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত পরপর তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে মোটরসাইকেলের এক আরোহী সামান্য আহত হন। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘একজন সামান্য আহত হয়েছেন বলে শুনেছি। তবে ঘটনাস্থলে এসে তাঁকে পাওয়া যায়নি।’