কারওয়ানবাজারে ৮৫ হাজার টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্রাম্যমাণ আদালত রাজধানীর কারওয়ানবাজারে পলিথিন শপিংব্যাগবিরোধী অভিযান পরিচালনা করে কয়েকজন ব্যবসায়ীকে ৮৫ হাজার টাকা জরিমানা করেছেন। এ সময় বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়েছে।আজ বুধবার বেলা ১১টার দিকে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। বিক্রির উদ্দেশ্যে নিষিদ্ধ পলিথিন মজুদ করায় কারওয়ানবাজারের ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, মো. হাসান, এমরান হোসেন, মো. মিরন, নাসের, আবু তাহের, মোবারক হোসেন ও ফরহাদ হোসেনকে ১০ হাজার টাকা করে এবং মহরমকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন আদালত।অভিযানে সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তরের ঢাকা বিভাগের পরিচালক সুকুমার বিশ্বাসসহ কয়েকজন কর্মকর্তা এবং মহানগর দাঙ্গা পুলিশ।