কারফিউর মধ্যেই সহিংসতায় নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আসাম রাজ্যের গোলযোগপূর্ণ কোকড়াঝাড় জেলায় গতকাল শুক্রবার রাতে নতুন করে সহিংসতায় শিশুসহ চারজন নিহত হয়েছে। অনির্দিষ্টকালের জন্য বহাল কারফিউয়ের মধ্যে এ ঘটনা ঘটে। এনটিভি চ্যানেলের অনলাইনের খবরে এ কথা জানানো হয়।জাতিগত দাঙ্গার সঙ্গে জড়িত সন্দেহে বোড়ো টেরিটোরিয়াল কাউন্সিলের (বিটিসি) সদস্য মনো কুমার ব্রাহ্মকে আজ সকালে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ। চলতি বছরের শুরু থেকে কোকড়াঝাড়ের আদিবাসী বোড়ো সম্প্রদায় ও বাঙালি মুসলমানদের মধ্যে দাঙ্গা শুরু হয়। মাঝে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও এক সপ্তাহ ধরে আবারও অশান্ত হয়ে উঠেছে পরিস্থিতি। নতুন করে সৃষ্ট দাঙ্গায় এ পর্যন্ত ১০ জন মারা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কোকড়াঝাড়ে অনির্দিষ্টকালের কারফিউ জারি করা হয়েছে। গোলযোগপূর্ণ এলাকাগুলোতে সেনাটহল বাড়ানো হয়েছে।