কারমাইকেল কলেজের শিক্ষক ছুরিকাহত, ক্যাম্পাসে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর কারমাইকেল কলেজের পাশের প্রধান সড়কে মোস্তফা কামাল নামে ওই কলেজের এক শিক্ষককে ছুরিকাঘাত করে পালিয়েছে দুষ্কৃতকারীরা। এ ঘটনার প্রতিবাদে কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শন করছেন। আজ রোববার সকালে এই ঘটনা ঘটে।জানা গেছে, আজ সকাল সাড়ে ছয়টার দিকে মোস্তফা কামাল রাজশাহী যাওয়ার উদ্দেশে বাসে ওঠার জন্য প্রধান সড়কে দাঁড়ান। এ সময় বেশ কয়েকজন দুষ্কৃতকারী তাঁকে ছুরিকাঘাত করে ব্যাগ, মোবাইল ও টাকা-পয়সা নিয়ে পালিয়ে যায়। পরে তাঁকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।এদিকে, এই ঘটনা ক্যাম্পাসে জানাজানি হলে কারমাইকেল কলেজের সব শিক্ষার্থী দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করছে।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হায়দার আলী মোল্লা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।উল্লেখ্য, মোস্তফা কামাল রংপুর কারমাইকেল কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান।