কারস্টেন থাকলে ভালোই হতো
গ্যারি কারস্টেনকে ভারতের কোচ নিয়োগে রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। বিশ্বকাপ শেষেই ভারতীয় দলের কোচের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন কারস্টেন। ভারতকে বদলে দেওয়া এই দক্ষিণ আফ্রিকানকে নিয়ে ভারতীয় দৈনিক টেলিগ্রাফকে সাক্ষাৎকার দিয়েছেন সুনীল গাভাস্কার কারস্টেনকে ই-মেল পাঠিয়ে তাঁকে কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু করেছিলেন, কী ভেবে মেলটা করেছিলেন?গাভাস্কার: ২০০৭ সালে আইসিসির বর্ষসেরা দল নির্বাচনী প্যানেলে ছিল কারস্টেন। ওই সময়টায় ওর সঙ্গে আলাপ করে মুগ্ধ হয়েছিলাম। সে দায়িত্বটি খুব ভালোভাবে পালন করেছিল। বিশেষ করে, ক্রিকেট নিয়ে তার কথাগুলো আমার ভালো লেগেছিল। তিনি তো খুব ভালো ব্যাটসম্যান ছিলেন।গাভাস্কার: হ্যাঁ, এটা আমার মাথায় ছিল। গ্যারি খেলাটার জন্য অনেক পরিশ্রম করত। দিনে দিনে যেটা তাকে আরও পরিণত করে। সে তার খেলা নিয়ে খুব চিন্তাভাবনা করত, এ জন্যই আমি ওকে ভারতের দায়িত্ব নেওয়ার সঠিক লোক ভেবেছিলাম। কেপটাউনে কারস্টেন একদম তৃণমূল পর্যায়ে কোচিং শুরু করেছিলেন। এটিও কি বিবেচনায় নিয়েছিলেন?গাভাস্কার: দেখুন, বড় কোনো ক্রিকেটারের জন্য বাচ্চাদের কোচিং করানোটা একটু কঠিনই, কিন্তু গ্যারি ওটা দিয়েই শুরু করেছিল। হ্যাঁ এই ব্যাপারটিও আমি বিবেচনায় নিয়েছিলাম। গ্রেগ চ্যাপেলের সময়ে যা হয়েছিল, এর পর কি বিদেশি কোচ নেওয়ার ব্যাপারে সতর্ক ছিলেন?গাভাস্কার: না না, গ্রেগ ও গ্যারির ব্যক্তিত্বে আকাশ-পাতাল পার্থক্য। ক্রিকেটের অনেক ব্যাপারেই অস্ট্রেলিয়ান ও দক্ষিণ আফ্রিকানদের মধ্যে মিল থাকলেও গ্যারি কখনো অতি আক্রমণাত্মক মনোভাব দেখায়নি। এ জন্যই আমি ভেবেছিলাম তাকে নেওয়াটা কাজে আসবে। একজন প্রতিষ্ঠিত কোচ কিংবা নতুন কোচের অভিজ্ঞতা কি গুরুত্বপূর্ণ?গাভাস্কার: আমি ভাবতে চাই, এটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আসলেই কতটা গুরুত্বপূর্ণ, সেটি আমার চেয়ে আমার পাশে বসা লোকটি (সৌরভ গাঙ্গুলীকে দেখিয়ে) মনে হয় ভালো বলতে পারবে। আমাদের সময়ে তো কোনো কোচ ছিল না, শুধু ম্যানেজার ছিল। তবে ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে খেলে সাফল্য পাওয়া যে কারও কথাই আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হবে। দিল্লিতে অনুষ্ঠিত সাক্ষাৎকারে গ্যারি কারস্টেন নাকি নিজেকে খুব ভালোভাবে উপস্থাপন করেছিলেন?গাভাস্কার: নির্বাচক প্যানেলের সামনে নিজের চিন্তাভাবনা নিয়ে সে খুবই স্পষ্ট ছিল। গ্যারি কারস্টেন যখন কাজ শুরু করলেন, তখন কী দেখলেন?গাভাস্কার: প্রথমেই সে ২০০৭ বিশ্বকাপের পর চলা সাময়িক সংকট থেকে দলকে বের করে আনল। তবে ওই সময়ের অন্তর্বর্তীকালীন কোচ চান্দু বোর্দেও ভালো ভূমিকা রেখেছিলেন। বিশ্বকাপের পর কারস্টেন থাকবেন না বলে যে সিদ্ধান্ত নিয়েছেন, সেটিকে কীভাবে দেখেন?গাভাস্কার: তার পরিবার আছে, আর এটা বোঝাই যাচ্ছে, সে তার ছেলেমেয়ের বেড়ে ওঠার সময়টায় বাড়িতেই থাকতে চাচ্ছে। তার কাছে পরিবারই এখন প্রাধান্য পাচ্ছে। গ্যারি আরও দুই বছর থাকলে ভালোই হতো, কিন্তু সেটা আর হচ্ছে না। কারস্টেনের কী অবদান থেকে যাচ্ছে?গাভাস্কার: সে তার উত্তরসূরিদের জন্য ভালো একটা প্ল্যাটফর্ম রেখে যাচ্ছে। তাঁর উত্তরসূরির কী কী গুণ থাকা উচিত?গাভাস্কার: গ্যারির যা যা ছিল, তা থাকলেই হবে, খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগটা ভালো হতে হবে। আপনি কি কারও কথা ভাবছেন?গাভাস্কার: এ নিয়ে চিন্তা করছি না।