কারা ফটকে নিজামীকে জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ ট্রাক অস্ত্র মামলায় জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফটকে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। গতকাল শনিবার সকাল থেকে প্রায় পাঁচ ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।জানতে চাইলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক তৌহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, আদালতের আদেশে নিজামীকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে।কারা সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির চট্টগ্রাম অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান চৌধুরী নিজামীকে সকাল ১০টা থেকে বেলা তিনটা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেন।সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম আদালত ৪ মে সাবেক শিল্পমন্ত্রী নিজামীকে ১০ ট্রাক অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন। ওই দিন আদালত একই সঙ্গে অস্ত্র মামলায় নিজামীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার ফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।জানা গেছে, সিআইডির কর্মকর্তারা নিজামীর কাছে জানতে চান, এত বড় অস্ত্র আটকের ঘটনায় শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে কেন তদন্ত কমিটি গঠন করা হয়নি? নিজামী কমিটি গঠন না করার যুক্তি হিসেবে বলেছেন, ওই ঘটনার তদন্তে সরকার উচ্চপর্যায়ের কমিটি গঠন করায় শিল্প মন্ত্রণালয় কোনো কমিটি করেনি।২০০৪ সালের ১ এপ্রিল রাতে চট্টগ্রামের কর্ণফুলী ইউরিয়া সার কারখানার জেটিতে খালাসের সময় ১০ ট্রাক সমরাস্ত্র আটক করে। সিআইডির দীর্ঘ তদন্তে বেরিয়ে এসেছে, ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য এই অস্ত্রের চালান আনা হয়েছিল।