কারা মহাপরিদর্শকের কার্যালয়ের পেছনে ককটেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার বখশিবাজার এলাকায় কারা মহাপরিদর্শকের কার্যালয়ের পেছনের সীমানা দেয়ালের ভেতর থেকে দুটি তাজা ককটেল উদ্ধার করেছে চকবাজার থানা-পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে সাদা টেপ দিয়ে মোড়ানো এ ককটেল দুটি উদ্ধার করা হয়।ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও সামাজিক সেবা শাখার অতিরিক্ত উপকমিশনার মাসুদুর রহমান জানান, কারা অধিদপ্তরের কর্মচারীরা মহাপরিদর্শকের কার্যালয়ের পেছনে একটি ইটের ওপর সাদা টেপে মোড়ানো দুটি ককটেল দেখতে পান। তাঁরা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ তা উদ্ধার করে পানিতে ডুবিয়ে সীমানা দেয়ালের বাইরে নিয়ে যায়। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান, আতঙ্ক ছড়াতেই কেউ ককটেল দুটি সেখানে রেখেছিল। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।