কারাগারে অমানবিক নির্যাতনের শিকার গাদ্দাফির সমর্থকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারাগারে চরম নির্যাতনের শিকার হচ্ছেন গাদ্দাফির সমর্থকেরা। মিসরাতার কারাগারে বন্দী বাসিন্দারা বিবিসি প্রতিবেদককে তাঁদের ওপর কারা কর্তৃপক্ষের অমানবিক নির্যাতনের অভিযোগ করেছেন। এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে লিবিয়ার সব কারাগারের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিভাগের প্রধান নাভি পিল্লাই। তবে শহরের সামরিক পরিষদের প্রধান এই অভিযোগ অস্বীকার করেছেন।বন্দীরা অভিযোগ করেছেন, তাঁদেরকে নির্মমভাবে প্রহার, চাবুকের কশাঘাত এমনকি কখনো কখনো বৈদ্যুতিক শক দেওয়া হয়। নাভি পিল্লাইকে উদ্ধৃত করে বার্তা সংস্থা এপি জানায়, মিসতারার কারাগারে বন্দী নির্যাতন ছাড়াও আইনবহির্ভূত মৃত্যুদণ্ড এমনকি বন্দী নারীদের ধর্ষণের মতো ঘটনাও ঘটে। তাই যত দ্রুত সম্ভব, এসব প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণে আনতে কর্তৃপক্ষকে সাহায্য করার ইচ্ছা পোষণ করেন নাভি পিল্লাই।লিবিয়ায় বিবিসির প্রতিবেদক গ্যাব্রিয়েল গেটহাউসের সঙ্গে সাক্ষাত্কারে কারাগারে শাস্তি প্রদানকারীদের কেউ কেউ বলেন, কারাবন্দীদের নির্যাতন করতে খারাপ লাগলেও তাঁদের আসলে কিছু করার থাকে না। জাতিসংঘের দেওয়া এক হিসাবে দেখা যায়, লিবিয়ায় প্রায় সাড়ে আট হাজার বন্দী রয়েছেন। যাঁদের অধিকাংশই গাদ্দাফির সমর্থক হওয়ার অভিযোগে বন্দী রয়েছেন। বিবিসি।