কারাগারে তুরস্কের সাবেক সেনাপ্রধান
সরকার পতনের ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে তুরস্কের সাবেক সেনাপ্রধান জেনারেল ইলকর বাসবাগকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া দেশটির একটি সন্ত্রাসী সংগঠনকে তিনি মদদ দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে।২০১০ সালে সেনাবাহিনী থেকে অবসর নেন জেনারেল ইলকর বাসবাগ। আরজেনেকন নেটওয়ার্ক নামের একটি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।জেনারেল বাসবাগের কৌঁসুলিদের বরাত দিয়ে তুরস্কের এনটিভি জানায়, তিনি একসময় দেশটির সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়েছেন। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবাদী দলকে মদদ দেওয়ার অভিযোগ সত্যিই হাস্যকর।কৌঁসুলিরা জানান, ২০০৩ সালের দিকে কট্টরপন্থী জাতীয়তাবাদী দল তত্কালীন প্রধানমন্ত্রী রিসেপ তাইয়িপ এরদোগানকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করে। তাদের মদদ দিয়েছেন জেনারেল বাসবাগ। তবে জেনারেল বাসবাগ তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। আরও প্রায় ৪০০ জন সন্দেহভাজনকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে এ মামলায়। বিবিসি।