কারাগারে বাড়ির খাবারের অনুমতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের সাবেক আমির গোলাম আযমকে বাসা থেকে রান্না করা খাবার সরবরাহের জন্য শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ মঙ্গলবার বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।আদেশে বলা হয়, কারাবিধি আইন ও প্রাসঙ্গিক অন্যান্য নিয়ম পর্যালোচনা করে দেখা যায়, একজন দণ্ড না-পাওয়া কারাবন্দীকে বাইরে থেকে খাবার সরবরাহ করার ক্ষেত্রে কোনো বাধা নেই। তবে কিছু শর্ত মেনে এই খাবার সরবরাহ করতে হবে। এর মধ্যে রয়েছে সরবরাহ করা খাবার যথাযথভাবে পরীক্ষা করে বন্দীকে সরবরাহ করতে হবে এবং খাদ্যজনিত কারণে বন্দীর শারীরিক অবস্থার অবনতি ঘটলে বা অন্য কোনো সমস্যা দেখা দিলে কারা কর্তৃপক্ষ ও হাসপাতাল কর্তৃপক্ষ এর জন্য দায়ী থাকবে না। গোলাম আযমের বিরুদ্ধে আনা একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগের বিষয়ে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শুরু হয়েছে।সকাল সাড়ে ১০টা থেকে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়।