কারাগারে বিএনপি নেতা নোমান অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আজ সোমবার বিএনপি নেতা নোমানের একান্ত সচিব নুরুল আজিমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই দাবি করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গতকাল আদালতে নোমানের আইনজীবী উন্নত চিকিত্সার দাবি জানান। পরিবারের অভিযোগ, আদালত তাঁকে বারডেম হাসপাতালে ভর্তি করার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন। কিন্তু আজ পর্যন্ত আবদুল্লাহ আল নোমানকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়নি। খবর বিজ্ঞপ্তির। বিএনপির এই নেতার পরিবারের দাবি, নোমান দীর্ঘদিন ধরে হূদরোগ ও ডায়াবেটিসে ভুগছেন। এর আগে হূদরোগের কারণে তাঁর তিনটি রিঙ পরানো হয়। আবদুল্লাহ আল নোমানের পরিবারের পক্ষ থেকে তাঁর একান্ত সচিব নুরুল আজিম অবিলম্বে তাঁকে আদালতের নির্দেশ অনুসারে বারডেম হাসপাতালে ভর্তি করার জন্য সরকারের কাছে দাবি জানান। অন্যথায় নোমানের অসুস্থতার দায়িত্ব সরকারকে নিতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।