কারাদণ্ড বেছে নেব, মৃত্যুদণ্ড নয়: গিলানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি বলেছেন, আদালত অবমাননার দায়ে তিনি কারাগারে যেতে রাজি আছেন। কিন্তু তিনি সংবিধান লঙ্ঘন করবেন না। কারণ সংবিধান লঙ্ঘন করলে তাঁর শাস্তি মৃত্যুদণ্ড।আজ বৃহস্পতিবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ভাওয়ালপুরে অনুষ্ঠিত দুটি জনসভায় গিলানি এসব কথা বলেন।টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, পাকিস্তানের সুপ্রিম কোর্ট দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বিরুদ্ধে অর্থপাচার মামলা পুনরুজ্জীবিত করতে সরকারকে নির্দেশ দিয়েছেন। আসিফ আলী জারদারি এখন সুইজারল্যান্ডে অবস্থান করছেন।তবে সুপ্রিম কোর্টের দেওয়া আল্টিমেটামের জবাবে গিলানি বলেন, ‘পার্লামেন্ট দেশের প্রেসিডেন্টের নিরাপত্তা রক্ষা করতে বাধ্য। তাই সুইজারল্যান্ডে অবস্থানরত প্রেসিডেন্ট জারদারির বিরুদ্ধে মামলা চালুর পদক্ষেপ নিলে তা হবে সংবিধান লঙ্ঘন। আর সংবিধান লঙ্ঘনের শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড। তাই মৃত্যুদণ্ডের বদলে কারাদণ্ড বেছে নিতে চাই আমি।’