কারাবন্দী বিডিআর সদস্যের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী জেলা কারাগারে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মো. নজরুল ইসলাম (২৮) মারা গেছেন। আজ শনিবার ভোর চারটার দিকে তিনি মারা যান। বিডিআর বিদ্রোহের ঘটনায় তাঁর কারাদণ্ড হয়। মো. নজরুল ইসলামের বাড়ি চট্টগ্রামের ভূজপুর (সাবেক ফটিকছড়ি) থানার কাঞ্চনা গ্রামে। পুলিশ ও ফেনী কারাগার সূত্র জানায়, ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিডিআর বিশেষ আদালত-৬ (মামলা নং ১/২০১০)-এ নজরুলের তিন বছর কারাদণ্ড এবং একশত টাকা জরিমানা করা হয়। ফেনী জেলা কারাগার সূত্র আরও জানায়, গত ১১ই আগস্ট মো. নজরুল ইসলামকে কাশিমপুর কারাগার থেকে ফেনী কারাগারে স্থানান্তর করা হয়। তিনি হঠাত্ করে গতকাল রাত তিনটার দিকে কারাগারের ভেতরে অসুস্থ হয়ে পড়েন। অবস্থার অবনতি হলে ফেনী সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। নজরুলের মা সুফিয়া বেগম প্রথম আলো ডটকমকে বলেন, রাতে কারা কর্তৃপক্ষ তাঁকে ছেলের অসুস্থতার খবর দেয়। খবর শুনেই তিনি ফেনী সদর হাসপাতালে ছুটে যান। কিন্তু সেখানে গিয়ে ছেলের মৃতদেহ দেখতে পান। ফেনী জেলা কারাগারের তত্ত্বাবধায়ক সুরাইয়া আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।