কারাভোগ শেষে বাংলাদেশিকে হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে চার বছর কারাভোগের পর দেশে ফিরে এসেছেন জারদিস আলী (৫৫) নামের এক বাংলাদেশি। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কুচবিহার জেলার চ্যাংরাবান্ধা অভিবাসন (ইমিগ্রেশন) পুলিশ আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জারদিস আলীকে বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের কাছে ফেরত দিয়েছে।জারদিস আলী ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার নগরচাঁদ গ্রামের আবদুল আজিজের ছেলে। লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশনের উপসহকারী পরিদর্শক (এএসআই) আবুল কালাম আজাদ জানান, চার বছর আগে কাজের সন্ধানে পাসপোর্ট ছাড়াই জারদিস আলী সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন। ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাঁকে আটক করে ভারতীয় পুলিশের কাছে সোপর্দ করে। পরে প্রচলিত আইনে তাঁর চার বছরের কারাদণ্ড হয়। পশ্চিমবঙ্গ রাজ্যের রায়গঞ্জ কারাগারে চার বছরের কারাভোগ শেষে আজ ভারতীয় চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন পুলিশের মাধ্যমে জারদিস আলীকে ফেরত দেয় ভারত। জারদিস আলীকে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান আবুল কালাম আজাদ।