কারিনা যখন বাইকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোটরসাইকেল-ভীতি আছে। তবে ছবির স্টান্ট নেওয়ার সময় মোটরসাইকেলে চড়তে নাকি বেশ ভালোই লাগে কারিনা কাপুরের। এর আগে ‘কমবখত ইশক’ ছবিতে অক্ষয় কুমারের পেছনে বসে স্টান্ট নিয়েছিলেন কারিনা। এবার তিনি সওয়ারি হয়েছেন সাইফ আলী খানের বাইকে। ছবির নাম ‘এজেন্ট বিনোদ’। কারিনা বললেন, ‘মোটরসাইকেল চালাতে ভীষণ ভয় করে। তবে অক্ষয় কুমারের সঙ্গে কমবখত ইশক ছবির একটা স্টান্টে অংশ নিয়েছিলাম। অক্ষয় চালাচ্ছিলেন, আমি ছিলাম পেছনে দাঁড়িয়ে। এজেন্ট বিনোদ ছবিতেও তেমনটাই করছি সাইফের সঙ্গে। আশা করি, দর্শক তা পছন্দ করবেন।’ বলিউড ওয়ার্ল্ড।