কারিনার চোখে সাইফ নয়, সালমানই সেরা!
হবু বর সাইফ আলী খান থেকে শুরু করে আমির খান, শাহরুখ খান, সালমান খান এবং হালের ইমরান খানসহ বলিউডের প্রায় সব খানের সঙ্গেই অভিনয় করেছেন কারিনা কাপুর। তাঁদের মধ্যে সেরা কে—এমন এক প্রশ্নের জবাবে সম্প্রতি সালমানের নামই জপেছেন ৩১ বছর বয়সী এ অভিনেত্রী। কারিনা সালমানকে কেবল বলিউডের খান সাম্রাজ্যের সেরা হিসেবেই অভিহিত করেননি, তাঁকে বলিউড চলচ্চিত্র শিল্পের ত্রাণকর্তা হিসেবে মন্তব্য করে তিনি যে সালমানকে খুবই পছন্দ করেন—এও জানিয়েছেন। অবশ্য কারিনার এই সালমান ‘প্রীতি’ মোটেও নতুন কোনো বিষয় নয়। এর আগে একটি অনুষ্ঠানে সবচেয়ে প্রিয় অভিনেতা বেছে নিতে বলা হলে তিনি সালমানের নামই উচ্চারণ করেছিলেন।কিন্তু সালমানকে সেরা বলায় কারিনার ওপর ‘ছোটে নবাব’ সাইফ আলী খান নাখোশ হন কি না, সেটাই এখন দেখার বিষয়। উল্লেখ্য, এখন পর্যন্ত ‘কিউ কি, মিস্টার অ্যান্ড মিসেস খান্না’ এবং ‘বডিগার্ড’ ছবিতে সালমানের বিপরীতে অভিনয় করেছেন কারিনা। ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ‘বডিগার্ড’ ছবিকে বলিউডের ইতিহাসে এযাবত্ কালের অন্যতম সেরা ব্যবসা সফল ছবি হিসেবে বিবেচনা করা হয়।