কারিনার ৪০ লাখ রুপির গয়না
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিয়ের দিন বলিউড তারকা কারিনা কাপুরের পুরো শরীর সোনায় মোড়ানো থাকবে। সংবাদমাধ্যমে ভেসে বেড়ানোর খবরে এ আভাস মেলে। গলা থেকে কোমর পর্যন্ত অঙ্গসজ্জায় তিনি যেসব গয়নার ফরমাশ দিয়েছেন, এর দাম পড়বে পুরো ৪০ লাখ রুপি। রাজকীয় বিয়েতেই কেবল কনের এমন সাজ দেখা যায়। রাজকোটের এক অলংকার তৈরির প্রতিষ্ঠান পেয়েছে এই দায়িত্ব। গলার হার তৈরি হবে ৪০০ গ্রাম সোনা দিয়ে। হারে বসানো থাকবে দামি রত্ন। তা, কারিনার বরটি কে? সেই সাইফ আলী খান। শোনা যাচ্ছে, সাইফও নাকি বড়সড় এক হীরার টুকরা বসানো আংটি দিতে যাচ্ছেন কারিনাকে।