কারিশমার ছেলের নাম কিয়ান রাজ কাপুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারিশমা কাপুরের সদ্য ভূমিষ্ঠ হওয়া ছেলের নাম রাখা হচ্ছে ‘কিয়ান রাজ কাপুর’। তিনি ও তাঁর স্বামী সঞ্জয় কাপুর নামটি রাখার সিদ্ধান্ত নিয়েছেন।নবজাতকের মাসি কারিনা কাপুরের উদ্ধৃিত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, নামটি কারিনা পছন্দ করেছেন। ওই নামের অর্থ ব্যাখ্যা করে কারিনা বলেন, ‘কিয়ান’ শব্দটি আমেরিকান হিব্রু শব্দ। এর অর্থ ‘ঈশ্বরের করুণা’। কারিশমার প্রথম সন্তান ‘সামিরা’র নাম রেখেছিলেন স্বামী সঞ্জয়। এবার তাই কারিনার আবদারই মেনে নিচ্ছেন তাঁরা।প্রসঙ্গত, কারিশমা গত শুক্রবার মুম্বাইয়ের ব্রেচ ক্যান্ডি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন।