কারেন বিদ্রোহীদের সঙ্গে অস্ত্রবিরতি চুক্তি মিয়ানমারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের আদিবাসী বিদ্রোহী গোষ্ঠী কারেন ন্যাশনাল ইউনিয়ন (কেএনইউ) ও সরকারের মধ্যে আজ বৃহস্পতিবার যুদ্ধবিরতি চুক্তি সই হয়েছে। মিয়ানমারের মন্ত্রীদের একটি প্রতিনিধিদল ও কেএনইউর জ্যেষ্ঠ সদস্যদের একটি দল দেশটির পূর্বাঞ্চলীয় রাজ্য কারেনের রাজধানী হপা-আনে এ চুক্তি সই হয়। ৬০ বছর ধরে কারেনরা স্বায়ত্তশাসনের জন্য আন্দোলন করে আসছিল। খবর বিবিসি।মিয়ানমারের সেনা-সমর্থিত বেসামরিক সরকার ক্ষমতা নেওয়ার পর থেকেই সংস্কারের নানা উদ্যোগ নেয়। আজকের এ চুত্তি সেই ধারাবাহিকতারই ফসল। এ চুক্তির মাধ্যমে সরকারের সঙ্গে কারেন বিদ্রোহীদের চলমান সংঘাত বন্ধ হওয়া ও সমাধানে পৌঁছাতে আলোচনার একটি পথ তৈরি হলো।