কার্টনে ভরা নারীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর জিপিও ভবনের সীমানাপ্রাচীরের বাইরে থেকে আজ বুধবার সকালে কার্টনের ভেতর থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পল্টন থানা সূত্র জানায়, আজ সকালে পথচারীরা জিপিও ভবনের পশ্চিম দিকের সীমানাপ্রাচীরের বাইরে একটি কার্টন পড়ে থাকতে দেখে পল্টন থানায় জানান। সকাল সাড়ে আটটার দিকে পুলিশ কার্টনটি খুলে এক নারীর লাশ দেখতে পায়। লাশটি চটের বস্তায় মুড়িয়ে প্লাস্টিকের বস্তায় ভরে কার্টনের মধ্যে রাখা হয়েছে। লাশের গলায় কালো রঙের রশি প্যাঁচানো ছিল। ওই নারীর পরনে ছিল লাল-কালো রঙের ছাপা সালোয়ার। পুলিশের ধারণা, তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।পুলিশ ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে পল্টন থানায় একটি হত্যা মামলা করেছে। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার প্রথম আলো ডটকমকে জানান, ধারণা করা হচ্ছে, অন্তত দুই-তিন দিন আগে ওই নারীকে হত্যা করা হয়েছে। আজ ভোরে লাশটি কার্টনের মধ্যে ভরে ফুটপাতে ফেলে গেছে ঘাতকেরা। নিহত নারীর বয়স আনুমানিক ২৫ বছর।