কার্টুন কাণ্ড নিয়ে সুমনের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবির সুমন এবার ‘কলকাতার কার্টুন কাণ্ড’ নিয়ে নতুন গান তৈরি করেছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা এবং বর্তমান রেলমন্ত্রী মুকুল রায় ও সাবেক রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদিকে নিয়ে একটি কার্টুন প্রচার করার অপরাধে গ্রেপ্তার হন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র। রাজ্য সরকারের এই ভূমিকা পছন্দ হয়নি সরকারি দলের সাংসদ সংগীতশিল্পী কবির সুমনের। রাজ্য সরকারকে কটাক্ষ করে গান তৈরি করেছেন। সুমন বলেছেন, ‘আমি প্রতিবাদী গান লিখেছি। আমায় গ্রেপ্তার করুক সরকার।’