কার্ডে ঈদ শুভেচ্ছা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদ এসে গেল। চারদিকে উৎসবের ঢালাও আয়োজন। অন্য সবকিছুর মতোই আপনজনকে ঈদের শুভেচ্ছা জানাতেও কিন্তু চলছে প্রচুর প্রস্তুতি। সম্পর্কের মধ্যে আন্তরিকতার পাল্লাটাকে আরেকটু ভারী করতে ঈদের শুভেচ্ছা কার্ড কিনছে মানুষ। আর সেই জন্য নগরের অভিজাত দোকান থেকে শুরু করে পাড়ার গলির খুদে ব্যবসায়ীদের অস্থায়ী ঈদকার্ডের দোকানে পর্যন্ত চলে আসছে খদ্দেররা। সবার উদ্দেশ্য কিন্তু একটাই, প্রিয়জনকে ঈদ শুভেচ্ছার সেই চির চেনা বাণী ‘ঈদ মোবারক’ শুনিয়ে দেওয়া।