কার্লা ব্রুনির সমালোচনা করেছে ইরানের গণমাধ্যম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের সংবাদপত্র ফ্রান্সের ফার্স্ট লেডি কার্লা ব্রুনি সারকোজিকে ‘পতিতা’ ও ‘বিবাহ ভঙ্গকারী’ হিসেবে সমালোচনা করেছে। ব্রুনি তেহরানের একটি আদালত শাকিনি মোহাম্মদি-আসতিয়ানি নামের এক নারীকে ব্যাভিচারের দায়ে পাথর ছুড়ে মারার নিন্দা করায় তাঁর প্রতি এ সমালোচনা করা হয়েছে।শাকিনিকে মুক্ত করে দেওয়ার জন্য ৪২ বছর বয়সী সাবেক ইতালিয়ান সুপার মডেল ব্রুনি ইরান সরকারের কাছে একটি আবেদনে স্বাক্ষর করেছিলেন। স্বামীর সঙ্গে প্রতারণা এবং তাঁকে হত্যায় সহযোগিতার জন্য আসতিয়ানিকে দোষী সাব্যস্ত করেন আদালত।লন্ডনের দ্য ডেইলি মেইল বলেছে, ইরানের ইসলামি শাসনতন্ত্রের মুখপত্র হিসেবে পরিচিত দৈনিক ‘কাইহান’ পত্রিকা ব্রুনিকে ভণ্ড হিসেবে অভিযুক্ত করেছে। পত্রিকাটি এক প্রতিবেদনে তাঁর ঘটনাবহুল ভালোবাসার জীবনকে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয়, ব্রুনি শাকিনির পক্ষ নিয়েছেন তাঁর নিজের বিবাহবর্হিভূত সম্পর্ক চাপা দেওয়ার জন্য। পিটিআই