কাল আংশিক সূর্যগ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল শুক্রবার আংশিক সূর্যগ্রহণ হবে। বাংলাদেশ সময় সকাল ১০টা ২৩ মিনিট ১৮ সেকেন্ডে এই সূর্যগ্রহণ শুরু হয়ে বেলা দুইটা ১৭ মিনিট ১৮ সেকেন্ডে শেষ হবে। সর্বোচ্চ গ্রহণ হবে বাংলাদেশ সময় দুপুর ১২টা ২০ মিনিট ১৮ সেকেন্ডে। তবে বাংলাদেশ থেকে গ্রহণটি দেখা যাবে না।দক্ষিণ আফ্রিকার দক্ষিণ-পশ্চিমে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে স্থানীয় সময় ভোর চারটা ৪৬ মিনিট ছয় সেকেন্ডে গ্রহণ শুরু হবে। অন্যদিকে নিউজিল্যান্ডের পূর্বদিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে একই দিনে স্থানীয় সময় সন্ধ্যা সাতটা ১৫ মিনিট ৩৬ সেকেন্ডে গ্রহণ শেষ হবে। অ্যান্টার্কটিকা মহাদেশের উত্তর দিকে বেলিংহসেন সাগরে একই দিনে তারিখে স্থানীয় সময় মধ্যরাত ১২টা ৫০ মিনিট ১১ সেকেন্ডে সর্বোচ্চ গ্রহণ ঘটবে। শুধু ওই স্থানেই গ্রহণের মাত্রা হবে ০.৯০৪৯।