কাল আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক সভা আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বিকেল পাঁচটায় এ সভা অনুষ্ঠিত হবে। খবর বাসসের। সভায় সভাপতিত্ব করবেন দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সব সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনুরোধ জানিয়েছেন।