কাল আকাশ পরিষ্কার হতে পারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমা লঘুচাপ ও দখিনা বাতাসের কারণে আজ রোববার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় হালকা বৃষ্টি হয়েছে। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল সোমবার আকাশ পরিষ্কার হয়ে যেতে পারে। খবর বাসসের। আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ দুপুর ১২টা পর্যন্ত বগুড়ায় ১৬, রাজশাহীতে ১২, রংপুরে ৪, সৈয়দপুরে ৩, সাতক্ষীরায় ২, যশোরে ১, ঈশ্বরদীতে ১, দিনাজপুরে ১ ও খুলনায় ১ মিমি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাজধানী ঢাকায় বৃষ্টিপাতের পরিমাণ সামান্য বলে আবহাওয়া অধিদপ্তর জানায়।