কাল আজমতের সঙ্গে দেখা হবে মান্নানের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে জয়ী বিএনপি-সমর্থিত প্রার্থী এম এ মান্নান আজ রোববার সন্ধ্যায় আজমত উল্লা খানের সঙ্গে দেখা করতে তাঁর টঙ্গীর বাসভবনে যান।দলীয় নেতা-কর্মীদের নিয়ে সন্ধ্যা ছয়টার দিকে এম এ মান্নান টঙ্গী বাজার এলাকায় আজমতের বাসভবনে যান। সেখানে নবনির্বাচিত মেয়রকে ফুল দিয়ে বরণ করা হয় কিন্তু এ সময় বাসায় ছিলেন না আজমত উল্লা খান।আজমত উল্লার সঙ্গে মুঠোফোনে কথা বলেন এম এ মান্নান। আজমত উল্লা মান্নানকে জানান, দলীয় নেতা-কর্মীদের সঙ্গে দেখা করতে তিনি এলাকার বাইরে রয়েছেন। তাই কাল (সোমবার) বেলা ১১ টার দিকে তিনি মান্নানকে তাঁর বাসায় আসার জন্য অনুরোধ করেন।