কাল আসছে তসলিমার আত্মজীবনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের বিতর্কিত লেখিকা তাসলিমা নাসরিনের আত্মজীবনীমূলক গ্রন্থের সপ্তম খণ্ড বাজারে আসছে কাল। কলকাতা বইমেলায় তসলিমার নতুন গ্রন্থের মোড়ক উন্মোচন করা হবে।১৯৯৪ সালে ভারতে নির্বাসনে যান তসলিমা নাসরিন। ২০০৭ সালে কলকাতায় তসলিমার বিরুদ্ধে বিক্ষোভের কারণে তিনি পশ্চিমবঙ্গ ছেড়ে নয়াদিল্লির অজ্ঞাত স্থানে আশ্রয় নেন। এরপর তিনি সুইডেনে চলে যান। নতুন গ্রন্থে তসলিমা কলকাতা থেকে নির্বাসনের সময়কার সেই স্মৃতিচারণা করতে পারেন বলে পিটিআইয়ের খবরে বলা হয়েছে।