কাল আসছেন হিলারি ক্লিনটন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন দুই দিনের সফরে কাল শনিবার বিকেলে ঢাকায় আসছেন। দুই দিনের সফরের প্রথম দিনেই তিনি পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। এর পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎও করবেন প্রথম দিন সন্ধ্যায়।পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকা ও রাষ্ট্রাচার বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তারা আজ শুক্রবার প্রথম আলো ডটকমকে জানিয়েছে, কাল স্থানীয় সময় বিকেল চারটা ১০ মিনিটে বেইজিং থেকে বিশেষ বিমানে ঢাকায় আসবেন হিলারি ক্লিনটন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তিনি হোটেলে যাবেন।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছে, কাল বিকেল পাঁচটায় দুই পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনুষ্ঠানিক বৈঠক করবেন। বৈঠক শেষে দুই পররাষ্ট্রমন্ত্রী অংশীদারি সংলাপবিষয়ক পত্র সই করবেন। সফরসূচি: কাল বিকেল চারটা ১০ মিনিটে হিলারি ক্লিনটন ঢাকায় পৌঁছাবেন। এরপর তিনি সরাসরি চলে যাবেন হোটেলে। সেখান থেকে তিনি যাবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে। বিকেল পাঁচটায় তিনি প্রথমে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। ওই বৈঠক শেষে দুই পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিক সম্মেলনে অংশ নেবেন। এরপর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সৌজন্য সাক্ষাতের পর দীপু মনি ও হিলারি ক্লিনটন সহযোগিতা সংলাপ চুক্তি সই করবেন। রাতে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে তাঁর বাসায় সৌজন্য সাক্ষাৎ করতে যাবেন হিলারি ক্লিনটন। এসব আনুষ্ঠানিকতা শেষ করে রোববার দুপুর ১২টার পর ঢাকা ছেড়ে কলকাতা যাবেন হিলারি।