কাল উইলিয়াম ও মিডলটনের বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন তাঁদের বিয়ের এক দিন আগে এক বিবৃতিতে সবাইকে তাঁদের প্রতি অকৃত্রিম ভালোবাসার জন্য ধন্যবাদ জানিয়েছেন।বিবৃতিতে তাঁরা বলেছেন, তাঁদের বাগদানের পর থেকেই তাঁরা মানুষের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছেন, তাতে তাঁরা অবিশ্বাস্য রকম মুগ্ধ হয়েছেন। প্রিন্স উইলিয়াম ব্রিটিশ সিংহাসনের দ্বিতীয় উত্তরাধিকারী।জানা গেছে, আগামীকালের ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে বিয়ের বিস্তারিত অনুষ্ঠানসূচি প্রকাশিত হয়েছে। মিস মিডলটন শেষবারের মতো বিয়ের মহড়া অনুষ্ঠানে অংশ নিয়েছেন বলে জানা গেছে।বিশ্বের ৫০টি রাষ্ট্রপ্রধানসহ এক হাজার ৯০০ অতিথি বিয়ের অনুষ্ঠানে যোগ দেবেন। তবে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় লন্ডনে সিরিয়ার রাষ্ট্রদূতের নিমন্ত্রণপত্র প্রত্যাহার করে নিয়েছেন। সিরিয়ায় সরকারবিরোধী ৪০০ জন বিক্ষোভকারী নিহত হওয়ার সংবাদের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে। বিবিসি অনলাইন।