কাল খালেদার সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর নিখোঁজের প্রতিবাদে পরপর দুই দিন হরতালের পর কাল মঙ্গলবার হরতালের তৃতীয় দিন শেষে এক সংবাদ সম্মেলন করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সাংবাদিকদের আজ সোমবার রাতে সাংবাদিকদের এ কথা জানান।সন্ধ্যা সাতটার দিকে বিরোধীদলীয় নেতার গুলশান কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হবে। ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার ব্যাপারে বিএনপির কাছে থাকা তথ্য-প্রমাণ সংবাদ সম্মেলনে তুলে ধরতে পারেন খালেদা জিয়া।এর আগে সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির নেতাদের সঙ্গে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া এক বৈঠক করেন। বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।