কাল খুলনায় আসছেন প্রধানমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল শনিবার খুলনা সফরে আসছেন। মহাজোট ক্ষমতা গ্রহণের পর সরকারপ্রধান হিসেবে খুলনায় শেখ হাসিনার এটি দ্বিতীয় সফর।জানা গেছে, কাল সকাল ১০টায় প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে বাগেরহাটের মংলায় এসে পৌঁছবেন। সেখানে তিনি বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ (বানৌজা) বিজয় ও ধলেশ্বরীর কমিশন অনুষ্ঠানে যোগ দেবেন। দুপুর ১২টায় বাগেরহাটের বৈটপুরে জেলা চিংড়ি গবেষণা কেন্দ্র, বেলা একটায় খুলনা শিপইয়ার্ডে পাঁচটি প্যাট্রল ক্রাফট নির্মাণের জন্য স্টিল কাটিং, বেলা আড়াইটায় খুলনার খালিশপুরে পিপলস জুট মিলসের উদ্বোধন করবেন তিনি। এ ছাড়া বেলা তিনটায় খালিশপুর প্রভাতী স্কুল মাঠে আয়োজিত এক জনসভায় প্রধানমন্ত্রী ভাষণ দেবেন বলেও জানা গেছে।