কাল জন্মদিন পালন করবেন না সোনিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এ বছর তাঁর জন্মদিন পালন করবেন না। তাঁকে শুভেচ্ছা জানাতে ভারতের বিভিন্ন স্থান থেকে দলের নেতা-কর্মীদের দিল্লিতে আসার ঝামেলা এড়াতে তিনি এ সিদ্ধান্ত নেন। সোনিয়া গান্ধী ৯ ডিসেম্বর ৬৫ বছরে পদার্পণ করবেন।সোনিয়ার সিদ্ধান্ত অনুযায়ী অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক জনার্ধন ত্রিবেদি নেত্রীকে শুভেচ্ছা জানাতে বিভিন্ন রাজ্য থেকে দলের নেতা-কর্মীদের দিল্লিতে না আসার অনুরোধ জানিয়েছেন। —বাসস