কাল জন্মাষ্টমী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের হিন্দুসম্প্রদায় ধর্মীয় অনুষ্ঠান ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে কাল বুধবার জন্মাষ্টমী পালন করবে। জন্মাষ্টমীর অনুষ্ঠানের মধ্যে আছে পূজা, গীতাপাঠ, কীর্তন, নাচ, আলোচনা সভা, নাটক ও শান্তি মিছিল।জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।রাষ্ট্রপতি তাঁর বাণীতে বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে সোনার বাংলা গড়তে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেন, শ্রীকৃষ্ণের দর্শন সব মানুষের মধ্যে বন্ধন দৃঢ় করে।কাল সরকারি ছুটি। ইউএনবি