কাল জামায়াতের প্রতিবাদ, শুক্রবার দোয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল বুধবার সারা দেশে প্রতিবাদ কর্মসূচি ও আগামী শুক্রবার দোয়া দিবস কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার বিকেলে হরতাল শেষে দেওয়া এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এই কর্মসূচি ঘোষণা করেন।বিবৃতিতে বলা হয়, পুলিশের গুলিতে দিনাজপুরের রানীর বন্দরে ইসলামী ছাত্রশিবিরের কর্মী মুজাহিদ নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে এ কর্মসূচি দেওয়া হয়। একই সঙ্গে সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করায় দেশবাসীকে অভিনন্দন জানানো হয় বিবৃতিতে।জামায়াতের আমির বলেন, গত সোম ও মঙ্গলবার সারা দেশে জামায়াত-শিবিরের প্রায় ৪০০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার রানীর বন্দরে জামায়াতের মিছিলে পুলিশের গুলিতে পাঁচজন আহত হয়। পরে শিবিরকর্মী মুজাহিদ নিহত হন। এ ছাড়া পুলিশ ও যুবলীগের সন্ত্রাসীদের হামলায় রাজধানীর মিরপুরে জামায়াতে ইসলামীর আট নেতা-কর্মী আহত হয়েছে। এর মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।