কাল জামায়াতের প্রতিবাদ কর্মসূচি
আগামীকাল শনিবার দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।গতকাল বৃহস্পতিবার হরতাল চলাকালে সারা দেশে পুলিশের ছত্রছায়ায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাস সৃষ্টি এবং বগুড়ায় জামায়াত ও ছাত্রশিবিরের চারজন নেতা-কর্মীকে হত্যার প্রতিবাদে এ কর্মসূচি দেওয়া হয় বলে বিবৃতিতে বলা হয়। এ ছাড়া ঘোষিত কর্মসূচি সর্বাত্মকভাবে পালন করতে দলের সব শাখার নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।বিবৃতিতে রফিকুল ইসলাম খান দাবি করেন, ‘এসব হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সরকারের মন্ত্রী, সাংসদ ও আওয়ামী লীগের নেতাদের নির্দেশে। স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াত-শিবির উত্খাতের নির্দেশ দিয়েছেন। পুলিশের এক শীর্ষ কর্মকর্তা শিবির দেখামাত্র গুলি করার নির্দেশ দিয়েছেন। সুতরাং বগুড়ার হত্যাকাণ্ড ও সারা দেশে সৃষ্ট নৈরাজ্যের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীই দায়ী।’