কাল জামায়াতের বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও দেলাওয়ার হোসাইন সাঈদীকে গ্রেপ্তারের প্রতিবাদে কাল বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার সন্ধ্যায় দলের নায়েবে আমির মকবুল আহমাদ কেন্দ্রীয় কমিটির জরুরি বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।প্রেস বিফ্রিংয়ে দলের আমির নিজামী, সেক্রেটারি জেনারেল মুজাহিদ ও নায়েবে আমির সাঈদীর গ্রেপ্তারের নিন্দা জানিয়ে তাঁদের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়।নিজামী, মুজাহিদ ও সাঈদীকে গ্রেপ্তার মানবাধিকারের লঙ্খন উল্লেখ করে মকবুল আহমাদ বলেন, রফিকুল ইসলাম খানের বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। এ ছাড়া ওই অনুষ্ঠানে তাঁরা উপস্থিত ছিলেন না। প্রসঙ্গত, গত ১৭ মার্চ সিরাতুন্নবী (সা.) উপলক্ষে ছাত্রশিবিরের এক আলোচনা সভায় রফিকুল ইসলাম খান নিজামীকে মহানবী (সা.)-এর সঙ্গে তুলনা করেন। বিষয়টি ইসলাম ধর্মাবলম্বী মানুষের ধর্মীয় বিশ্বাস ও অনুভূতিতে আঘাত করেছে—এই অভিযোগে গত ২১ মার্চ মামলা করা হয়।