কাল ঢাকায় আধাবেলা হরতাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সকাল-সন্ধ্যার পরিবর্তে আগামীকাল বৃহস্পতিবার ঢাকায় আধাবেলা হরতাল পালন করবে সমমনা ইসলামী ১২ দল। তবে ঢাকার বাইরে সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে।তা ছাড়া সিটি করপোরেশনের নির্বাচনের কারণে রংপুর হরতালের আওতামুক্ত থাকবে।সমমনা ইসলামী ১২ দলের সমন্বয়ক জাফরুল্লাহ খান প্রথম আলো ডটকমকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের একটি সম্মেলনের কারণে তাঁদের ‘নির্দেশে’ ঢাকায় সকাল-সন্ধ্যার পরিবর্তে সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত হরতাল পালন করা হবে।প্রসঙ্গত, কমিউনিস্টদের কথিত ‘অপতত্পরতা’ বন্ধের দাবিতে ধর্মভিত্তিক দলগুলো ২০ ডিসেম্বর হরতাল আহ্বান করে।