কাল ঢাকায় আসছেন ভুটানের রাজা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভূটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক কাল বৃহস্পতিবার ঢাকায় আসছেন। ছয় দিনের ব্যক্তিগত এই সফরে রাজার সঙ্গে তাঁর স্ত্রীও থাকবেন। এর আগে ২০১১ সালের ২৪ থেকে ২৮ মার্চ ঢাকা সফর করেন ভুটানের রাজা। বাংলাদেশের স্বাধীনতার ৪০ বছর পূর্তির অনুষ্ঠানে ‘গেস্ট অব অনার’ হিসেবে উপস্থিত ছিলেন তিনি।