কাল থেকে আশুলিয়ার পোশাক কারখানা চালুর সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত তিন দিন ধরে শুরু হওয়া অস্থিরতা ও বন্ধ থাকা আশুলিয়া এলাকার সব পোশাক কারখানা কাল থেকে চালু থাকবে বলে সিদ্ধান্ত হয়েছে। যেসব পোশাক কারখানায় সমস্যা হচ্ছে সেগুলোও চালু থাকবে। তবে ওই সব পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে স্থানীয় সাংসদের নেতৃত্বে সংশ্লিষ্ট ব্যক্তিদের আলোচনা করে সমস্যার সমাধান করতে হবে।আজ বুধবার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে পোশাক কারখানার মালিক, শ্রমিকসহ সংশ্লিষ্টদের একটি বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বেলা তিনটায় শুরু হয়ে সন্ধ্যা সাতটার দিকে বৈঠক শেষ হয়। সভা শেষে শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সাংবাদিকদের জানান, পোশাক কারখানাগুলোতে সমস্যা সমাধানের লক্ষ্যে উপসমস্যা ব্যবস্থাপনা কমিটি গঠন করা হবে। তারা কারখানাগুলোর সমস্যা চিহ্নিত করে সরকারকে জানাবে, সরকার সে অনুয়ায়ী ব্যবস্থা নেবে। মন্ত্রী বলেন, কারখানাগুলোতে শ্রমিক আন্দোলনের পেছনে শ্রমিকেরা জড়িত নয়। এখানে শ্রমিকেরা ষড়যন্ত্রের শিকার।