কাল থেকে জাতীয় কবিতা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কবিতা শোণিতে, স্বপ্নের ধ্বনিতে’ স্লোগান নিয়ে মহান ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারির শুরু থেকে দুই দিনব্যাপী ২৬তম জাতীয় কবিতা উৎসব হচ্ছে। জাতীয় কবিতা পরিষদের আয়োজনে এই উৎসব হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে। গতকাল জাতীয় প্রেসক্লাবে কবিতা পরিষদ সংবাদ সম্মেলনে উৎসবের নানা দিক তুলে ধরে। এতে লিখিত বক্তব্য পড়ে শোনান উৎসবের যুগ্ম আহ্বায়ক কবি তারিক সুজাত।সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের উৎসবে দেশের বিভিন্ন অঞ্চল থেকে কবিরা অংশ নেবেন। পাশাপাশি স্পেনের কবি জার্মেন ড্রুগেনব্রুট, ভারতের পশ্চিমবঙ্গের কবি সুনীল গঙ্গোপাধ্যায়, আশিস সান্যাল, উত্তম দাশসহ ৪০ জন বিদেশি কবি উৎসবে অংশ নেবেন।সংবাদ সম্মেলনে জানানো হয়, ১ ফেব্রুয়ারি সকাল ১০টায় শাহবাগ থেকে শোভাযাত্রার মাধ্যমে কবিতা উৎসবের কার্যক্রম শুরু হবে। কবিতা আবৃত্তির পাশাপাশি উৎসবের দ্বিতীয় দিনে দুটি সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানও হবে।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উৎসবের আহ্বায়ক রবিউল হুসাইন, জাতীয় কবিতা পরিষদের সভাপতি মুহাম্মদ নূরুল হুদা, সাধারণ সম্পাদক আসলাম সানী, কবি কাজী রোজী, মুহাম্মদ সামাদ প্রমুখ।