পার্বত্য ভূমি কমিশন আইন (সংশোধনী) বাতিলের দাবি
কাল থেকে তিন পার্বত্য জেলায় টানা ৭২ ঘণ্টা হরতালের ডাক
পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইন, ২০০১ সংশোধনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে তিন পার্বত্য জেলায় কাল রোববার ভোর ছয়টা থেকে টানা ৭২ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে পার্বত্য সম-অধিকার আন্দোলনসহ কয়েকটি বাঙালি সংগঠন। এর আগে গত বৃহস্পতিবারও সম-অধিকার আন্দোলন একই দাবিতে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে। গতকাল শুক্রবার রাঙামাটির একটি রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সমেঞ্চলনে পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মশিউল আলম এ হরতালের ঘোষণা দেন। হরতাল আহ্বানকারী অন্য সংগঠনগুলো হলো বাঙালি ছাত্র পরিষদ, বাঙালি ছাত্র ঐক্য পরিষদ, পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙালি যুব ফ্রন্ট।গত ২৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইন, ২০০১-এর সংশোধনীর খসড়া অনুমোদন এবং পরে ৩ জুন মন্ত্রিসভার বৈঠকে তা চূড়ান্ত অনুমোদন লাভ করে।