কাল থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষা
সারা দেশে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা কাল বুধবার শুরু হচ্ছে। মোট পরীক্ষার্থী ২৯ লাখ ৬৯ হাজার ৩৯৩ জন। এর মধ্যে ছাত্রী ১৬ লাখ পঁাচ হাজার ৪১৪ এবং ছাত্র ১৩ লাখ ৬৩ হাজার ৯৭৯ জন। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রীর সংখ্যা ছাত্রের চেয়ে দুই লাখ ৪১ হাজার ৪৩৫ জন বেশি।আজ মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে মন্ত্রী আফছারুল আমিন সাংবাদিকদের এ তথ্য জানান। মন্ত্রী বলেন, মোট পরীক্ষার্থীর মধ্যে শুধু প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নেবে ২৬ লাখ ৪০ হাজার ৪১ জন। আর মাদ্রাসার ইবতেদায়ি সমাপনী পরীক্ষায় অংশ নেবে তিন লাখ ২৮ হাজার ৩২৬ জন। সারা দেশের ছয় হাজার ৩৭২টি আর বিদেশের আটটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, ভারপ্রাপ্ত সচিব এম এম নিয়াজউদ্দিন, অতিরিক্ত সচিব আবুল কালাম আজাদ ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) শ্যামল কানি্ত ঘোষ।