কাল থেকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সশস্ত্র মহড়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল রোববার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর যৌথ প্রশিক্ষণ মহড়া। চলবে ২২ মে পর্যন্ত। এর নাম দেওয়া হয়েছে টাইগার-সার্ক-২।এতে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্যারা কমান্ডো, নৌ কমান্ডো ও কোস্টগার্ডের ১৪০ জন এবং যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর ৩০ জন সদস্য থাকবেন।আন্তবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের পরিচালক লে. কর্নেল কাজী মো. কবিরুল ইসলাম জানান, মহড়াটি সুষ্ঠু ও সফলভাবে অনুষ্ঠানের জন্য চট্টগ্রাম, সিলেট এলাকা নির্বাচিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সেনাসদস্যরা নিজ দেশ থেকে প্রয়োজনীয় গোলাবরুদ, অস্ত্রসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি নিয়ে আসবেন। এই মহড়ার মাধ্যমে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পারস্পরিক সক্ষমতা বাড়বে।