কাল থেকে মুঠোফোনে ন্যান্সির ‘রঙ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলালিংকের গ্রাহকেরা কাল থেকে মুঠোফোনে শুনতে পাবেন ন্যান্সির নতুন একক অ্যালবাম ‘রঙ’। বাংলালিংকের মিউজিক স্টেশন ৫৮৫৮ নম্বরে ডায়াল করে কাল ১ মার্চ বৃহস্পতিবার থেকে গানগুলো শুনতে পাবেন তাঁরা। রঙ অ্যালবামটির প্রকাশনা উপলক্ষে রাজধানীর একটি হোটেলে আজ বুধবার সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হাবিব,ন্যান্সি, বাংলালিংকের হেড অব মার্কেটিং ডিভিশন (এম-কমার্স ও ভাস) সোলায়মান আলম ও প্রধান জনসংযোগ কর্মকর্তা শারফুদ্দীন আহমেদ চৌধুরী।সংবাদ সম্মেলনে জানানো হয়, মুঠোফোনে কাল থেকে শোনা গেলেও রঙ অ্যালবামটি ১ এপ্রিল থেকে পাওয়া যাবে অডিও সিডি আকারে। অডিও সিডিটি বাজারজাত করবে ডেডলাইন মিউজিক। পাশাপাশি বাংলালিংকের গ্রাহকেরা গানগুলো তখন ডাউনলোড করে নিতে পারবেন। ন্যান্সির দ্বিতীয় অ্যালবাম রঙ বের হচ্ছে বাংলালিংকের সৌজন্যে।ন্যান্সি তাঁর অ্যালবাম প্রসঙ্গে প্রথম আলো অনলাইনকে বলেন, ‘মুঠোফোনে অ্যালবাম প্রকাশের ধারণাটি আমাদের দেশে হাবিব ভাই (হাবিব ওয়াহিদ) চালু করেছেন। আমার রঙ অ্যালবামটির সুর, সংগীত পরিচালনা থেকে এর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তিনি। এ অ্যালবামের মধ্য দিয়ে নতুন একটি ধারণার সঙ্গে আমি নিজেও যুক্ত হচ্ছি।’রঙ অ্যালবামটি নিয়ে কী ভাবছেন—এমন প্রশ্নের জবাবে ন্যান্সি বলেন, ‘অ্যালবাম নিয়ে আমার কোনো চিন্তা নেই। নতুন এই অ্যালবামে শ্রোতারা তাঁদের চেনা ন্যান্সিকেই পাবেন।’রঙ অ্যালবামের সুরকার ও সংগীত পরিচালক হাবিব ওয়াহিদ। অ্যালবামটি প্রসঙ্গে সম্প্রতি হাবিব বলেন, ‘আমার আহ্বান অ্যালবামটির মতো ন্যান্সির রঙ অ্যালবামটিও প্রথমে মুঠোফোনে প্রকাশ করা হচ্ছে। সিডি আকারে প্রকাশের আগে অ্যালবামটির গানগুলো এক মাস মিউজিক স্টেশনের মাধ্যমে শ্রোতারা শুনতে পারবেন।’হাবিব আরও বলেন, ‘ন্যান্সির এবারের অ্যালবামের একেকটি গান একেক ধরনের। রঙের ক্ষেত্রে যেমন একটির সঙ্গে অন্যটির মিল থাকে না। ঠিক তেমনি রঙ অ্যালবামটির একটি গানের সঙ্গে অন্যটির কোনো মিল নেই। মূলত এই ভাবনা থেকেই রঙ নামটি নির্বাচন করেছি।’ন্যান্সির রঙ অ্যালবামে মোট গান রয়েছে নয়টি। এর মধ্যে পাঁচটি গান লিখেছেন চিরকুট ব্যান্ডের প্রধান ভোকাল সুমী। অন্য গীতিকারেরা হলেন সুস্মিতা বিশ্বাস, মাহবুব মহসিন ও মোজাম্মেল।অ্যালবামটির সুর ও সংগীত পরিচালনার পাশাপাশি একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন হাবিব ওয়াহিদ। ‘ঝরা পাতা’ ও ‘ডুবেছি’ শিরোনামের গান দুটিতে যথাক্রমে ন্যান্সির সঙ্গে কণ্ঠ দিয়েছেন হাবিব ও মিঠুন।উল্লেখ্য, সংগীতশিল্পী ন্যান্সির প্রথম একক অ্যালবাম ‘ভালোবাসা অধরা’ প্রকাশিত হয়েছিল ২০০৯ সালে। সেই হিসাবে প্রায় তিন বছর পর আসছে ন্যান্সির দ্বিতীয় একক অ্যালবাম ‘রঙ’।