কাল থেকে রাজপথে সমাবেশ করবে জামায়াত: আজহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল থেকে অফিসে নয়, রাজপথে সমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ রোববার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলের ঢাকা মহানগর কার্যালয়ের গলিতে এক প্রতিবাদ সমাবেশে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম এ ঘোষণা দেন।আজহারুল ইসলাম বলেন, ‘আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। প্রয়োজনে রাস্তায় শহীদ হব, জেলে যাব, রাজপথেই অধিকার আদায় করে ছাড়ব।’ একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক দলের নায়েবে আমির দেলাওয়ার হোসেন সাঈদীর বিচার শুরুর প্রতিবাদে এ সমাবেশ ডাকে জামায়াত। দলের পক্ষ থেকে বলা হয়, যে আইনে সাঈদীর বিচার হচ্ছে, তা কালো আইন। আদালত পক্ষপাতদুষ্ট।সমাবেশে সভাপতিত্ব করেন দলের ঢাকা মহানগর আমির রফিকুল ইসলাম খান। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারী সেক্রেটারি জেনারেল মজিবুর রহমান ও শফিকুর রহমান।