কাল থেকে লালন স্মরণ উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ছেঁউড়িয়া এলাকায় কাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে লালন স্মরণ উৎসব। বাউলসম্রাট ফকির লালন শাহের ১২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে লালন একাডেমি পাঁচ দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করে।১৮৯০ সালে ফকির লালন শাহ কুষ্টিয়ার শহরতলি কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ছেঁউড়িয়া গ্রামে মৃত্যুবরণ করেন। এরপর থেকে তাঁর এই এলাকায় স্মরণ উৎসব পালিত হয়ে আসছে। কাল সন্ধ্যায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের অনুষ্ঠানটি উদ্বোধন করার কথা।লালনের ভক্ত-অনুসারীরা উৎসবে আসতে শুরু করেছেন। ভক্তরা প্রথমে তাঁদের ধর্মগুরু লালন শাহের কবরে বিশেষ ভঙ্গিতে শ্রদ্ধা প্রদর্শন করছেন। জাত, বংশ, ধর্ম, গোত্র ভুলে উৎসবে আসা প্রত্যেকে একে অন্যের সঙ্গে ভাব বিনিময় করছেন।লালন উৎসব উপলক্ষে কালী নদীর পাড় ঘেঁষে দেশীয় হস্তশিল্পের তৈরি বিভিন্ন জিনিসপত্রের মেলা বসেছে। এই আয়োজনকে ঘিরে জেলা ও পুলিশ প্রশাসন থেকে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।